|
প্রিন্টের সময়কালঃ ২২ নভেম্বর ২০২৬ ০২:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ নভেম্বর ২০২৬ ০১:০৬ অপরাহ্ণ

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান: দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড


দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান: দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড


তাফসির আহাম্মদ, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:


 

কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।
 

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
 

দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামের মো. নাইম (১৯) ও মো. মাজহারুল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে দেবিদ্বার উপজেলায় মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬