সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট
নৃশংস এই হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডের সাজা হওয়া অপর আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দিয়েছেন হাইকোর্ট।শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় গত ৭ জুন তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। পাশাপাশি তাকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে সোমবার শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেন হাইকোর্ট।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী ও ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির।
আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. হাফিজুর রহমান খান।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬