|
প্রিন্টের সময়কালঃ ১৬ মার্চ ২০২৬ ০৪:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৬ ০২:১৮ অপরাহ্ণ

র‌্যাব, এসবি ও সিআইডি প্রধান পদে রদবদল


র‌্যাব, এসবি ও সিআইডি প্রধান পদে রদবদল


সরকার পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিটে এক বিরাট রদবদলের ঘোষণা দিয়েছে। এতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।

 

প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

এর পাশাপাশি, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে দেশের অপরাধ তদন্তবিভাগের (সিআইডি) প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬