|
প্রিন্টের সময়কালঃ ১০ আগu ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ জুন ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ

ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা আজ


ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা আজ


ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণের ঘোষণা হবে আজ সোমবার (৩ জুন)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। রোববার বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব ড. দিদারুল আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জুন (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বিইআরসির নির্দেশনা সোমবার বিকাল ৩টায় ঘোষণা করা হবে।

 

এর আগে, গত ২ মে ভোক্তা পর্যায়ে মে মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম এপ্রিল মাসের তুলনায় ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া টানা ৮ মাস বাড়ার পর গত ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয়েছিল এলপিজির দাম।

 

মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়। আর গত মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা, ফেব্রুয়ারিতে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা ও জানুয়ারিতে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।


একই সঙ্গে গত মে ও এপ্রিলে অটোগ্যাসের দামও কমিয়েছিল বিইআরসি। মে ও এপ্রিলে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৩.৯২ টাকা ও ৬৬.২১ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি। আর মার্চ মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৮.০৫ টাকা নির্ধারণ করা হয়। গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যা মূসকসহ নির্ধারণ করা হয়েছিল যথাক্রমে ৬৭.৬৮ টাকা ও ৬৫.৬৭ টাকা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬