চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা পটিয়ার এসআই জুয়েল উদ্দিন
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলার আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন পটিয়া থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. জুয়েল উদ্দিন।
ওয়ারেন্ট তামিলে দক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কর্মদক্ষতা মূল্যায়ন অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, পিপিএমের কাছ থেকে ক্রেস্ট, অর্থ পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন এসআই মো. জুয়েল উদ্দিন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে দক্ষতা ও নিষ্ঠার পাশাপাশি ওয়ারেন্ট তামিলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আগস্ট মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে তাকে মনোনীত করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সম্মাননা এসআই মো. জুয়েল উদ্দিনকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে উৎসাহ ও প্রেরণা জোগাবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬