টেস্টে পাস না করলে এসএসসি ফাইনালে অংশ নয়: হাজী কামাল উদ্দিন
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :
চট্টগ্রামের পটিয়ার এস.এ. নূর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রস্তুতি, শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি ও ফলাফল উন্নয়ন নিয়ে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত নেওয়া হয়।

সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে কোনো শিক্ষার্থীকে এসএসসি চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে কোনো শিক্ষার্থীর সমস্যা থাকলে তা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
সমাবেশে কোনো শিক্ষার্থীর আর্থিক সমস্যা থাকলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি নজর দিতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক-শিক্ষিকা, এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬