|
প্রিন্টের সময়কালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৯ অপরাহ্ণ

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই শাহরুখকে নিয়ে সুনীতার মন্তব্য


বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই শাহরুখকে নিয়ে সুনীতার মন্তব্য


বিনোদন ডেস্ক


 

বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে ফের শুরু হয়েছে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন। সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হয়েছে। এমনকি মুম্বাইয়ের লালবাগচা রাজার দর্শনেও তাদের একসঙ্গে দেখা গেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
 

এমন গুঞ্জনের মধ্যেই স্বামী গোবিন্দকে নিয়ে আলোচনার বাইরে গিয়ে নিজের পছন্দের কথা জানিয়ে খবরের শিরোনামে এসেছেন তার স্ত্রী সুনীতা আহুজা। একটি কাল্পনিক পরিস্থিতিতে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর জন্য বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানকে বেছে নিয়েছেন তিনি।
 

‘লক আপ ২’-এর মাধ্যমে নতুন করে আলোচনায় আসা সুনীতা সম্প্রতি অতিথি হিসেবে উপস্থিত হন ‘হোয়াই নট উইথ এমএনএল’ সিজন ৩ অনুষ্ঠানে। সেখানে র‍্যাপিড-ফায়ার পর্বে তাকে শাহরুখ খান, শহিদ কাপুর ও হর্ষবর্ধন রানের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়।
 

কোনো দ্বিধা না করেই শাহরুখ খানের নাম বলেন সুনীতা। ফলে কাল্পনিক ওই পরিস্থিতিতে শাহরুখই যে তার পছন্দের তালিকায় প্রথমে রয়েছেন, তা স্পষ্ট হয়।
 

গোবিন্দকে ঘিরে অন্য নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে স্বামীর অন্য নারীদের প্রতি আকর্ষণ নিয়ে খোলামেলা কথা বলেছেন সুনীতা। তবে সাম্প্রতিক গুঞ্জন নিয়ে তার মধ্যে কোনো ক্ষোভ নেই বলেও জানিয়েছেন তিনি। গোবিন্দকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েও তার কোনো অনুশোচনা নেই বলে জানান সুনীতা।
 

নিজের স্বাধীনতা ও ব্যক্তিগত জীবন নিয়ে সুনীতা বলেন, ‘আমি চাই সবাই নিজের মতো জীবনযাপন করুক এবং অন্যকেও বাঁচতে দিক। ও ওর মতো জীবন কাটাচ্ছে, আর আমিও আমার মতো করে নিজের জীবন গুছিয়ে নিচ্ছি।’


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬