|
প্রিন্টের সময়কালঃ ১৩ জুন ২০২৬ ০৩:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জুন ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ

বিনিয়োগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জ্বালানি সংকট


বিনিয়োগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জ্বালানি সংকট


জ্বালানি সংকট বর্তমানে দেশে বিনিয়োগ আকর্ষণের পথে অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি ঘাটতি ও সরবরাহজনিত অনিশ্চয়তা বিনিয়োগকারীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। তবে এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গে আরও কার্যকর, নির্ভরযোগ্য ও ফলপ্রসূ সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী।

 

তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ তৈরি করতে সরকার কাজ করছে, যাতে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি শীর্ষ বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

 

বৈদেশিক নীতির কেন্দ্রবিন্দুতে অর্থনৈতিক কূটনীতিকে রাখা হয়েছে উল্লেখ করে তিনি জানান, জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হবে।

 

এদিকে একই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

 

তিনি আরও জানান, সরকারের উন্নয়ন কার্যক্রমের ফলে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান বৃদ্ধি এবং নাগরিকদের জীবনমান উন্নয়নের সুযোগ সম্প্রসারিত হচ্ছে। স্থানীয় সরকার ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি উন্নয়নের সুফল দেশের সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬