|
প্রিন্টের সময়কালঃ ১৩ আগu ২০২৬ ০৯:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ আগu ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

তাসকিনের আঘাতে ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া


তাসকিনের আঘাতে ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া


স্পোর্টস ডেস্ক

 

ডারউইন টেস্টে বাংলাদেশের বোলারদের দাপটে চাপে পড়েছে অস্ট্রেলিয়া। একের পর এক উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন বাংলাদেশের পেসাররা। এবার তাসকিন আহমেদের দুর্দান্ত বলে বোল্ড হয়ে ফিরেছেন বিউ ওয়েবস্টার। এতে ৩৯ ওভারে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ১৫৪ রান।
 

৩৮.৩ ওভারে অফ স্টাম্পের ওপর করা তাসকিনের ইনসুইং বলে ভুল লাইনে ডিফেন্ড করতে যান ওয়েবস্টার। বলের নিয়ন্ত্রণ হারালে তা সরাসরি আঘাত করে অফ স্টাম্পে। ১০ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন এই অজি ব্যাটার।
 

এর আগে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল অস্ট্রেলিয়া। দুজনের ৫৫ রানের জুটি ভাঙেন এবাদত হোসেন। শর্ট লেন্থের বল ডিফেন্ড করতে গিয়ে ক্যারির ব্যাটে ইনসাইড এজ হয়। বল গিয়ে সরাসরি আঘাত করে স্টাম্পে। ৩৮ রান করে ফেরেন ক্যারি।
 

দ্বিতীয় সেশনে স্মিথের সঙ্গে ব্যাটিংয়ে নামার পর শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ক্যারি। অন্য প্রান্তে স্মিথও দ্রুত রান তুলতে থাকেন। ইনিংসের ৩০তম ওভারে পেসারদের পর স্পিন আক্রমণে আনেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
 

প্রথম সেশনেই বাংলাদেশ তুলে নেয় চার উইকেট। হাসান মাহমুদের জোড়া আঘাতের সঙ্গে এবাদত হোসেন ও তাসকিন আহমেদের একটি করে উইকেটে লাঞ্চে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৪ রান।
 

হাসান মাহমুদ ২৫ রানে দুই উইকেট, তাসকিন ২৬ রানে এবং এবাদত ১৭ রানে একটি করে উইকেট নেন। সেশনের শেষ দিকে ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে বাংলাদেশকে চতুর্থ সাফল্য এনে দেন তাসকিন।
 

এর আগে ১২তম ওভারে ২৩ রানে জ্যাক ওয়েদারেল্ডকে ফেরান হাসান মাহমুদ। দুই ওভার পর তার বলেই ২২ রানে বোল্ড হন ট্র্যাভিস হেড।
 

প্রথম সেশনে বাংলাদেশের দুটি রিভিউও ব্যর্থ হয়। এবাদতের বলে হেডের বিপক্ষে নেওয়া রিভিউয়ে বল অফ স্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছিল। পরে স্মিথকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলতে নেওয়া রিভিউতেও আল্ট্রা এজে ব্যাটে বল লাগার প্রমাণ মেলেনি। এর মধ্যে এবাদতের বলে স্মিথের ক্যাচও মিস করেন তানজিদ হাসান তামিম।
 

তবে ক্যাচ মিস ও দুটি রিভিউ নষ্ট হওয়ার পরও প্রথম সেশনেই চার উইকেট তুলে নিয়ে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় সেশনে ক্যারি ও স্মিথের জুটি কিছুটা স্বস্তি দিলেও এবাদত ও তাসকিনের আঘাতে ফের চাপে পড়ে অস্ট্রেলিয়া।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬