|
প্রিন্টের সময়কালঃ ১১ মে ২০২৬ ০৫:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মে ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ণ

সেই নবদম্পতিকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী


সেই নবদম্পতিকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী


রাজধানীর একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে আলোচনায় আসার পর এবার সেই নবদম্পতির জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গুলশানে নবদম্পতির বাসায় উপহার পৌঁছে দেওয়া হয়।

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপহার পৌঁছে দেন এবং নবদম্পতির কাছে প্রধানমন্ত্রীর শুভকামনা বার্তা তুলে দেন। এ সময় পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

প্রধানমন্ত্রীর এই আন্তরিক আচরণে নবদম্পতি ও তাদের স্বজনরা আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন সৌজন্য ও শুভেচ্ছা পাওয়া তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

 

এর আগে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির একটি দিনব্যাপী কর্মসূচি শেষে হঠাৎ করেই পাশের একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী। অনাকাঙ্ক্ষিত এই উপস্থিতিতে অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল তৈরি হয়।

 

জানা গেছে, প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর সময় বর তখনও সেখানে আসেননি। তিনি নববধূ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা জানান।

 

আজ প্রধানমন্ত্রীর পাঠানো উপহার হাতে পেয়ে নবদম্পতির পরিবার আরও উচ্ছ্বাস প্রকাশ করে। তাদের ভাষ্য, ব্যস্ত রাষ্ট্রীয় দায়িত্বের মাঝেও সাধারণ মানুষের আনন্দের মুহূর্তে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইতিবাচক বার্তা বহন করে।

 

রাজনৈতিক ও প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও সামাজিক অনুষ্ঠানে এমন সম্পৃক্ততা সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রীর ভিন্নধর্মী মানবিক দিক তুলে ধরেছে বলেও মন্তব্য করেছেন অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন অতিথি।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬