|
প্রিন্টের সময়কালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ এপ্রিল ২০২৩ ১১:৪৯ পূর্বাহ্ণ

পেটের ভেতর ইয়াবার বিস্ফোরণে যুবক নিহত


পেটের ভেতর ইয়াবার বিস্ফোরণে যুবক নিহত


কক্সবাজারের টেকনাফে পেটের ভেতর ইয়াবার বিস্ফোরণে ইদ্রিস পাটোয়ারী (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ইদ্রিস পাটোয়ারী রাজবাড়ীর আলীপুর ইউনিয়নের ৭ নম্বর ওর্য়াডের মৃত মান্নান বেপারীর ছেলে।

জানা যায়, ৩ বছর আগে টেকনাফের মাঝের পাড়া এলাকার অটোরিকশা চালক মো. আজিজ স্থানীয় বজনশীলের কাছ থেকে ঘর ভাড়া নেয়। সেখানে ইদ্রিস পাটোয়ারী নামের ওই যুবক মাঝেমধ্যে আসা-যাওয়া করতো। সোমবার রাত ৯টার দিকে ওই যুবক তার পেটের ভেতর ইয়াবা বহনের সময় বিস্ফোরণ ঘটে। এতে ওই যুবকের মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬