|
প্রিন্টের সময়কালঃ ৩০ মার্চ ২০২৬ ০৪:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ মার্চ ২০২৬ ০২:০৭ অপরাহ্ণ

রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১


রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১


মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর গোয়েন্দা বিভাগ (ডিবি)।

 

গতকাল রবিবার (২৯ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল তাজহাট থানাধীন তাজহাট গলাকাটা মোড় (সাবান ফ্যাক্টরি) এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহজাহান আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই (নিরস্ত্র) মো. জিয়াউল হকসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। 

 

অভিযানকালে জনৈক দুলু মিয়ার বসতবাড়ির রান্নাঘর থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মোছা. নার্গিস বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।

 

আরএমপি  পুলিশ কমিশনার মো. মজিদ আলী (বিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরএমপি কমিশনার আরও  বলেন,  মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক ও সমন্বিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। নগরীর নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখা, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো অপতৎপরতা প্রতিরোধে আরপিএমপির প্রতিটি ইউনিট পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬