|
প্রিন্টের সময়কালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জুন ২০২৫ ০২:৫৪ অপরাহ্ণ

বিকেল ৩টায় জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা


বিকেল ৩টায় জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা


ঢাকা প্রেস-নিউজ ডেস্যক:-

 

অন্তর্বর্তীকালীন সরকার আজ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করবে। বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ পূর্ব-রেকর্ডকৃত বাজেট বক্তব্য উপস্থাপন করবেন।
 

সংসদ ভেঙে যাওয়ায় এবার বাজেট বক্তৃতা সংসদে উপস্থাপনের পরিবর্তে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হবে। এ ছাড়া দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে একই সময়ে বাজেট ভাষণ প্রচারের অনুরোধ জানানো হয়েছে, যাতে জনগণের কাছে বাজেটের বার্তা সহজে পৌঁছায়।
 

তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত বিকেল ৪টার পরিবর্তে বাজেট ভাষণটি এক ঘণ্টা আগে, অর্থাৎ বিকেল ৩টায় সম্প্রচারিত হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬