|
প্রিন্টের সময়কালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৭ অপরাহ্ণ

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী মিলন সরকারের পক্ষে উঠান বৈঠক


মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী মিলন সরকারের পক্ষে উঠান বৈঠক


আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:


 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এ এস এম মিজানুর রহমান মিলন সরকারের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আধবাড়ীয়া মোড়ে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী এ এস এম মিজানুর রহমান মিলন সরকার।
 

বিশিষ্ট সমাজসেবক ফরিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং মিলন সরকারের সমর্থকেরা অংশ নেন। এ সময় বৈঠকস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
 

বক্তারা মিলন সরকারের ব্যক্তিগত আচরণ, মানুষের সঙ্গে সহজে যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন। তারা তার পক্ষে সমর্থন ও দোয়া কামনা করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
 

এ সময় এলাকাবাসীর বক্তব্য শোনেন চেয়ারম্যান পদপ্রার্থী মিলন সরকার। পরে তিনি তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, “আমি জনগণের সুখে-দুঃখে পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করতে চাই। আপনাদের মতামত ও প্রত্যাশাই আমার পথচলার মূল প্রেরণা। আমি সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
 

মিলন সরকার আরও বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য সরকারি সেবা নিশ্চিত ও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হবে। সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬