|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৫ ০২:২০ অপরাহ্ণ

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত


কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত


আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধি:-



কুমিল্লা বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন।


আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।


পুলিশ কর্মকর্তা সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরের দিকে যে কোন সময় এই তিন যুবক ট্রেনে কাটা পরে থাকতে পারে। কোন ট্রেনে কাটা পরছে বিষয়টি জানার চেষ্ঠা করছি।


তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে।  পুলিশ এসে মরদেহ উদ্ধার করার চেষ্টা করছে।


স্থানীয়রা জানান, ভোরে তারা ট্রেন কাটা পড়ে। তখন দুজন জীবিত ছিলো। পরে মারা যায়।


সদর রসূল পুর ষ্টেশন মাষ্টার প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, সকাল ৮ টার দিকে আমাদের রেলওয়ে স্টেশনের স্টাফটা ডিউটি করতে যায়। তখন স্থানীয়দের নিকট টেনে কাটা পরার বিষয়টা জেনে ঘটনাস্থলে যায়। তিনি বলেন ভোর পাঁচটা থেকে আটটা পর্যন্ত কয়েকটি ট্রেন এই রুটে যায়। হয়তো যেকোনো একটি ট্রেনে কাটা পড়ে থাকতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬