|
প্রিন্টের সময়কালঃ ৩১ অক্টোবর ২০২৬ ০৪:৫১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ অক্টোবর ২০২৪ ০৩:৪৭ অপরাহ্ণ

সাতকানিয়ায় পুকুরে ডুবে আনসার সদস্যের মৃত্যু


সাতকানিয়ায় পুকুরে ডুবে আনসার সদস্যের মৃত্যু


ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

সাতকানিয়ায় এক আনসার সদস্য পুকুরে ডুবে মারা গেছেন। গত সোমবার বিকেলে উপজেলার ধর্মপুর ইউনিয়নের চাঁদের পাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
 

নিহত মাহমুদুল হাসান মিশু (২৪)। তিনি ধর্মপুর চাঁদের পাড়া টিপু চেয়ারম্যান বাড়ির আবু সৈয়দের ছেলে।
 

ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন টিপু মঙ্গলবার এই ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিশুসহ তার দুই ভাই সোমবার বিকেলে ক্রিকেট খেলার পর পুকুরে গোসল করতে যায়। পুকুরে সাঁতার কাটার সময় মিশু হঠাৎ পানিতে ডুবে যায়। তার ভাইরা তাকে বাঁচাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে স্থানীয় লোকজন মিলে মিশুকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬