|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৬ ০২:৪৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ

ফের যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ‘নতুন কার্ড’ দেখাবে ইরান


ফের যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ‘নতুন কার্ড’ দেখাবে ইরান


আলোচনার ছলে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের মুখপাত্র এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই দাবি করেছেন।

যুক্তরাষ্ট্র যদি ফের ইরানে অভিযান শুরু করে, তাহলে এবার যুদ্ধক্ষেত্রে ইরান ‘নতুন কার্ড’ প্রদর্শন করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যেম এক্সে পোস্ট করা এক বার্তায় গালিবাফ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চান। আমরা হুমকির ছায়ার মধ্যে থেকে কোনো আলোচনায় যেতে চাই না। এমন কোনো আলোচনা আমদের কাছে গ্রহণযোগ্যও নয়।

‘যুক্তরাষ্ট্র যদি ফের অভিযান শুরু করে, তাহলে আমাদের হাতেও নতুন কার্ড রয়েছে। গত দুই সপ্তাহ আমরা চুপচাপ বসে থাকিনি।’

গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে, যা শেষ হবে ২২ এপ্রিল বুধবার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন দিন পর শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো প্রকার চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয় সেই বৈঠক।

ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি এবং ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, চুক্তি না হলে বিরতি শেষ হওয়ার পর ২২ এপ্রিল সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান শুরু হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬