|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ মে ২০২৬ ০৪:১৫ অপরাহ্ণ

যমুনা টিভির সাংবাদিক জিল্লুর রহমান পলাশের পিতা আর নেই


যমুনা টিভির সাংবাদিক জিল্লুর রহমান পলাশের পিতা আর নেই


সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:



যমুনা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশের পিতা, প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জহুরুল ইসলাম মন্ডল তোতা আর নেই।

 

বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ বাদ আসর তাঁর নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
 

অ্যাডভোকেট জহুরুল ইসলাম মন্ডল তোতার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া গাইবান্ধা আদালত অঙ্গনের সহকর্মী, সাদুল্লাপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং পেশাজীবী মহল গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬