কুড়িগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরের পানিতে গাছের গুঁড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের লিপন (৬) ওই এলাকার রাশেদের ছেলে ও মেহেদী হাসান (৮) মাঈদুলের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাবলু মিয়া।
স্থানীয়রা জানান, পুকুরের পানিতে গাছের গুঁড়িতে ওঠে শিশু দুজন খেলছিল। খেলতে খেলতে এক সময় গাছের গুঁড়ির নিচে পড়ে শ্বাসরোধে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা টের পেয়ে ওই পুকুর থেকে শিশুদের মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাবলু মিয়া বলেন, পুকুরের পানিতে গাছের গুঁড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে তাদের হয়েছে।
উলিপুর থানা পুলিশের ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬