আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
বিশ্বজুড়ে প্রতিনিয়ত বাড়ছে বায়ুদূষণ, যার প্রভাব থেকে বাদ নেই বাংলাদেশও। বায়ুমানের সাম্প্রতিক সূচকে রাজধানী ঢাকার অবস্থান বিশ্বে অষ্টম, যেখানে বায়ুর মান স্কোর ১০৫, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আই কিউ এয়ার এর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। তবে বায়ুর মান সময়ভেদে পরিবর্তিত হয়; যেমন বৃষ্টিপাত হলে সাধারণত বায়ুর মান কিছুটা উন্নত হয়।
তালিকায় দেখা গেছে, বায়ুদূষণে শীর্ষে রয়েছে দিল্লি, যার স্কোর ২২১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর (স্কোর ২০৭)। তৃতীয় স্থানে আছে কাঠমুন্ডু (স্কোর ১৭১)।
এছাড়া চতুর্থ স্থানে রয়েছে চেংমাই শহর (স্কোর ১৭০), পঞ্চমে জাকার্তা (স্কোর ১৬৮), ষষ্ঠে কোলকাতা (স্কোর ১০৭), সপ্তমে দুবাই (স্কোর ১০৬) এবং অষ্টম স্থানে রয়েছে ঢাকা (স্কোর ১০৫)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর স্কোর ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা গ্রহণযোগ্য ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। এ গোষ্ঠীর মধ্যে রয়েছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা নারী। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬