হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গে একদিনে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ১ হাজার ৩২ শিশু আক্রান্ত হয়েছে।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৯১৫ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে আরও ১১৭ শিশু।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৭৯১ জনে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ১৩৪ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ৯৬৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫২২ শিশুর। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯১ শিশুর।
বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের এই ঊর্ধ্বগতি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬