মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার
ডেস্ক নিউজ, ঢাকা প্রেস:
কুমিল্লার মুরাদনগরে থানা পুলিশের মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মো. হোসেন (৫৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকার একটি ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর প্রত্যক্ষ নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিকে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং এলাকাকে মাদকমুক্ত করতে মুরাদনগর থানা পুলিশের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬