|
প্রিন্টের সময়কালঃ ১২ অক্টোবর ২০২৬ ০৩:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ আগu ২০২৬ ০৬:৪২ অপরাহ্ণ

এনডিসির ক্যাপস্টোন কোর্স ২০২৬/২ সম্পন্ন করলেন কাজী শাহ আরফিন


এনডিসির ক্যাপস্টোন কোর্স ২০২৬/২ সম্পন্ন করলেন কাজী শাহ আরফিন


নিজস্ব প্রতিবেদক:

 

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুরে অনুষ্ঠিত ক্যাপস্টোন কোর্স ২০২৬/২-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কয়েক সপ্তাহব্যাপী এ কোর্সে দেশের বিভিন্ন পেশা ও ক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেন। কোর্সে জাতীয় নিরাপত্তা, নেতৃত্ব, অর্থনীতি, সুশাসন, কূটনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
 

সমাপনী অনুষ্ঠানে ক্যাপস্টোন ফেলো কাজী শাহ আরফিন কোর্স সম্পন্নের সনদ গ্রহণ করেন। কোর্স চলাকালে অংশগ্রহণকারীদের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ দেওয়া হয়। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা পরিদর্শনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান তারা।
 

কোর্স সম্পন্নের পর কাজী শাহ আরফিন বলেন, “এই কোর্স আমার জন্য শুধু প্রশিক্ষণ বা সনদ অর্জনের বিষয় ছিল না। দেশ, জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও নেতৃত্বকে আরও বিস্তৃত দৃষ্টিতে বোঝার এটি ছিল অসাধারণ একটি সুযোগ। বিশেষ করে দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে জাতীয় নিরাপত্তার গভীর সম্পর্ক রয়েছে—এই উপলব্ধি কোর্সের মাধ্যমে আরও দৃঢ় হয়েছে।”
 

তিনি ক্যাপস্টোন কোর্স আয়োজন ও সফলভাবে সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, ফ্যাকাল্টি সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সহকর্মী ক্যাপস্টোন ফেলোদের প্রতি কৃতজ্ঞতা জানান।
 

সনদ প্রদানের মধ্য দিয়ে ক্যাপস্টোন কোর্স ২০২৬/২-এর আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়। কোর্স থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও পারস্পরিক যোগাযোগ ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬