জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে লাকসামে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এবারের জাতীয় প্রতিপাদ্য ছিল, “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এবং আন্তর্জাতিক প্রতিপাদ্য, “গড়বো ক্রীড়ায় সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬