চারঘাটে উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান
মোঃ শফিকুল ইসলাম-চারঘাট (রাজশাহী):-
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে উন্নয়ন মেলা,সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ জুন) বিকালে চারঘাট উপজেলার কালুহাটি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সচেতন সোসাইটি কতৃর্ক আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় কৈশোর কর্মসূচীতে ম্যারাথন দৌড়,সাইকেল র্যালী ও স্টল পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।কালুহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এর সবাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান। এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক শাহীনুর ইসলাম, রাজশাহী সচেতন সোসাইটি প্রোগ্রাম অফিসার শাহনেওয়াজ ইসলাম জিতু, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কালুহাটি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফারুক হোসেন, নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি বজলুর রহমান বিরাজ মাষ্টার,উপজেলা প্রোগ্রাম অফিসার খায়রুল মতিন, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ কৈশোর ক্লাবের ছাত্র/ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান শেষে কৈশোর ক্লাবের বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরন ও বিশেষ অতিথিদের ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুকে সংবাদ প্রতিবেদন প্রকাশের অবদান রাখার জন্য সচেতন সোসাইটি সম্মানা ক্রেস প্রদান করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬