|
প্রিন্টের সময়কালঃ ২০ মার্চ ২০২৬ ০৫:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ মার্চ ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ণ

দেবিদ্দার পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভিপি শাহনেওয়াজ


দেবিদ্দার পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভিপি শাহনেওয়াজ


নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

পবিত্র ঈদুল ফিতর​ উপলক্ষে কুমিল্লার দেবিদ্দার পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের সাবেক ভিপি শাহনেওয়াজ।


শুভেচ্ছা বার্তায় তিনি বিশ্বের মুসলিম উম্মাহসহ দেবিদ্দার পৌরসভার সব শ্রেণি-পেশার মানুষ—ভাই, বোন, বন্ধু ও আত্মীয়-স্বজনদের ঈদের শুভেচ্ছা জানান। 

 

দেবিদ্দার পৌরসভার ভিংলা বাড়ি গ্রামের কৃতি সন্তান শাহনেওয়াজ একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত। একাধিক স্থানীয়দের সাথে ভিপি শাহনেওয়াজের বিষয়ে জানতে চাইলে তারা ঢাকা প্রেসকে বলেন, ছাত্রজীবন থেকেই তিনি লেখাপড়ার পাশাপাশি অসহায়, অবহেলিত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখের অংশ ভাগাভাগি করে নিতেন।


এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা জানান, মানবিক কর্মকাণ্ডে তার এই ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। তারা শাহনেওয়াজের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করেন।


ঢাকা প্রেসের মাধ্যমে ভিপি শাহনেওয়াজ, আবারও নিজ পৌরবাসীকে  ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে, সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬