|
প্রিন্টের সময়কালঃ ১২ অক্টোবর ২০২৬ ০৩:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মে ২০২৬ ০৮:২৯ পূর্বাহ্ণ

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২


নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২


নওগাঁ প্রতিনিধি:



নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে জেলার রানীনগর উপজেলার পশ্চিম বালুভরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
 

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল রানীনগর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি রানীনগর থেকে নওগাঁ শহরের দিকে মাদক বহন করছে।
 

এ তথ্যের ভিত্তিতে বিকেল ৩টার দিকে পশ্চিম বালুভরা গ্রামের রাজু নামের এক ব্যক্তির বাড়ির সামনে সড়কে চেকপোস্ট বসায় ডিবি পুলিশ। এ সময় নাম্বারবিহীন একটি মোটরসাইকেলে দুইজনকে আসতে দেখে তাদের থামিয়ে তল্লাশি চালানো হয়।
 

তল্লাশিকালে মোটরসাইকেলের চালক সোহাগ বাবু (৪০), পিতা- আব্দুল জলিল, গ্রাম- পশ্চিম বালুভরা, থানা- রানীনগর, জেলা- নওগাঁর কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মোটরসাইকেলের পেছনে থাকা শাকিল (২৮), পিতা- আনারুল ইসলাম, একই গ্রামের বাসিন্দার কাছ থেকে আরও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 

পরে তাদের কাছ থেকে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় রানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬