পটিয়ায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং : সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনসমক্ষে তুলে ধরার আহ্বান
দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি :
পটিয়া জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আজ দুপুরে পটিয়া উপজেলা পরিষদ হলরুমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিংয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কার্যক্রম, নারীর জন্য গাড়ি সুবিধা, কৃষক কার্ড প্রদান এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচির সুফল জনসমক্ষে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। সভাপতিত্ব করেন সহকারী তথ্য কর্মকর্তা মো. রহমত উল্লাহ চৌধুরী। এ সময় পটিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান, নারীর ক্ষমতায়ন এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। এসব উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পটিয়া তথ্য অফিস তার আওতাধীন আটটি উপজেলায় প্রামাণ্যচিত্র প্রদর্শন ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান উন্নয়ন কর্মকাণ্ড আরও ব্যাপকভাবে প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬