ফিলিপাইনকে রুখে দুই গোলের ঘাটতি পুষিয়ে পয়েন্ট পেল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১-এ দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে পাকিস্তান। দুই গোলে পিছিয়ে পড়েও ফিলিপাইনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ১৯৮তম র্যাঙ্কিংয়ের দলটি। র্যাঙ্কিংয়ে ৬২ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে এই ড্রয়ে আসরে প্রথম পয়েন্ট পেল পাকিস্তান।
সি জালাক হারুপাত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই পাকিস্তানের ওপর চাপ তৈরি করে ১৩৫তম র্যাঙ্কিংয়ের ফিলিপাইন। ২৪ মিনিটে স্যানড্রো রেয়েসের গোলে এগিয়ে যায় তারা। আট মিনিট পর পেনাল্টি থেকে বিজর্ন ক্রিস্টেনসেন ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। ৪৭ মিনিটে আলী আকবর আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করে পাকিস্তানকে ম্যাচে ফেরান। এরপর ৬৯ মিনিটে আব্দুল সামাদ আরশাদের গোলে সমতায় ফেরে পাকিস্তান।
শেষ দিকে দুই দলই জয়সূচক গোলের জন্য আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে তারা।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪-০ গোলে হেরেছিল পাকিস্তান। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে চতুর্থ স্থানে রয়েছে দলটি। আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে পাকিস্তান।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬