কলকাতায় মোশাররফ করিমের ওপর ‘হামলা’র ঘটনা নিয়ে যা জানা গেল
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, কলকাতার নিউ মার্কেট এলাকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী হামলার শিকার হয়েছেন।
সাংবাদিক জাওয়াদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হলেও পুরো বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে নিশ্চিত করেছে অভিনেতার পরিবার।
ফেসবুক পোস্টে দাবি করা হয়েছিল, রাত প্রায় ১০টার দিকে নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি মোশাররফ করিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন এবং তার দিকে তেড়ে আসেন।
এমনকি একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে এবং পরে স্থানীয় কয়েকজন তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন বলেও ওই পোস্টে দাবি করা হয়েছিল।
ছড়িয়ে পড়া এই ভীতিমূলক খবরের বিষয়ে মোশাররফ করিমের স্ত্রী রোবেনা রেজা জুঁই স্পষ্ট করে বলেন, ‘আমাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবরটি সত্য নয়।’
এই গুজবটি দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়লে অভিনেতার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়।
তবে অভিনেতার স্ত্রীর এই সরাসরি বক্তব্যের পর নিশ্চিত হওয়া গেছে, ঘটনাটি স্রেফ একটি সাজানো গল্প এবং ভিত্তিহীন তথ্য ছড়িয়ে ভক্তদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬