ওমানে প্রাণ হারানো চার ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে
ওমানে মর্মান্তিক ঘটনায় নিহত চার বাংলাদেশি সহোদরের মরদেহ দেশে আনা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তাদের বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকের দাফন ও মরদেহ পরিবহনের জন্য ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরিবারের সদস্যরা জানান, বিমানবন্দর থেকে রাতেই মরদেহগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দীর্ঘ সময় অবস্থান করার কারণে এসির নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করছে রয়্যাল ওমান পুলিশ। একই সঙ্গে দেশটির প্রশাসন বন্ধ গাড়ির ভেতরে দীর্ঘ সময় অবস্থান না করার বিষয়ে সতর্কবার্তাও দিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬