|
প্রিন্টের সময়কালঃ ১১ জুলাই ২০২৬ ০৩:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মে ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ

আজ যেসব এলাকায় সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক


আজ যেসব এলাকায় সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক


ঈদুল আজহাকে সামনে রেখে আজ শনিবারও দেশের ব্যাংকগুলো খোলা রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আজ ও আগামীকাল রোববার স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ঈদের আগে আর্থিক লেনদেন এবং তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এদিকে ঈদের ছুটির মধ্যেও কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের সুবিধার্থে ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত সময়ের জন্য চালু থাকবে।

 

এসব শাখা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহকরা লেনদেন করতে পারবেন দুপুর ১টা পর্যন্ত।

 

এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় থাকা ব্যাংক শাখা ও বুথগুলোও ঈদের ছুটির মধ্যে সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করবে। তবে ঈদের দিন এসব সেবা বন্ধ থাকবে।

 

সরকার ঘোষিত ঈদের ছুটির কারণে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬