|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ মে ২০২৬ ০৪:৫০ অপরাহ্ণ

৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি অবশেষে কারামুক্ত


৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি অবশেষে কারামুক্ত


রাজধানীর শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া শেখ তাসনিম আফরোজ ইমি অবশেষে জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার দীর্ঘ প্রায় দুই মাস কারাভোগের পর তিনি কারাগার থেকে মুক্তি পান।

তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট মুহা. নোমান হোসাইন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, কারামুক্ত ইমি। পাশে থাকা সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

জানা গেছে, গত কয়েক মাস আগে রাজধানীর শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে তাকে আটক করা হয়। পরে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়াও দেখা দেয়।

আইনি প্রক্রিয়া শেষে আদালত তার জামিন মঞ্জুর করলে বৃহস্পতিবার তিনি কারামুক্ত হন। কারামুক্তির পর তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

এদিকে ইমির মুক্তির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ এটিকে আইনি লড়াইয়ের ফল হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ তার মুক্তিকে স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬