|
প্রিন্টের সময়কালঃ ৩০ মার্চ ২০২৬ ০৩:৪৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ মার্চ ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ

১৫ দফার বেশিরভাগ মেনে নিয়েছে ইরান, দাবি ট্রাম্পের


১৫ দফার বেশিরভাগ মেনে নিয়েছে ইরান, দাবি ট্রাম্পের


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ বন্ধে তাদের দেওয়া ১৫ দফার ‘বেশিরভাগ’ মেনে নিয়েছে ইরান।

 

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, তারা আমাদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছে। কেন নেবে না? আলোচনা সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলছে এবং এটি ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

 

ট্রাম্প আরো দাবি করেন, ইরান আন্তরিকতার প্রমাণ হিসেবে তেল পাঠানোর প্রস্তাব দিয়েছে। তারা আমাদের ২০ জাহাজভর্তি তেল দিয়েছে, যা আগামীকাল থেকে পাঠানো শুরু হবে।

 

তার আগে রবিবার (২৯ মার্চ) ট্রাম্প অন্য একটি সাক্ষাৎকারে জানান, খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়াটা তাদের ইচ্ছাধীন। হয়তো আমরা এ দ্বীপের নিয়ন্ত্রণ নেব, কিংবা হয়তো নেব না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে। তিনি আরো বলেন, সেখানে (খার্গ দ্বীপ) আমাদের কিছুদিন অবস্থান করতে হতে পারে।

 

মার্কিন দাবির মধ্যে রয়েছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় সীমাবদ্ধতা আরোপ, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থন বন্ধ এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। তবে কিছু শর্ত এখনো আলোচনা চলছে বলে ট্রাম্প জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬