|
প্রিন্টের সময়কালঃ ০১ অক্টোবর ২০২৬ ০৪:৫৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ মার্চ ২০২৬ ০২:৫০ অপরাহ্ণ

চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যু


চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যু


জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ (৭৮) আর নেই।

 

শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (উপসচিব) মো. এমাদুল হক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর গত ঈদুল ফিতরের দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মরহুমার মরদেহ আগামীকাল রবিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে।

 

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিশিষ্ট ব্যক্তিবর্গ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং তাঁর সহধর্মিণীর মৃত্যুতে জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬