|
প্রিন্টের সময়কালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জুলাই ২০২৫ ০৫:২২ অপরাহ্ণ

উখিয়ায় খাল থেকে যুবলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার


উখিয়ায় খাল থেকে যুবলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার


টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:-

 

কক্সবাজারের উখিয়ায় খাল থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য কামাল হোসেনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মনখালী এলাকায় খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 

নিহত কামাল হোসেন জালিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উখিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্থানীয়দের দাবি, তাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি সোমবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়ার মনখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬