গাইবান্ধায় গণযোগাযোগ অধিদপ্তরের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুশফিকুর রহমান এবং জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহমাদ আবীর।
এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম, উন্নত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন, তথ্য অধিকার নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা এবং জাল টাকার বিস্তার রোধে প্রশাসনের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬