চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে একাত্তর ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন:বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা বিনিময়
বিনোদন ডেস্ক:-
স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একাত্তর ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে জমজমাট আয়োজন।

শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি প্রফেসর নজরুল কদির, চট্টগ্রাম মহানগর জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি , বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু,চট্টগ্রাম মেট্রোপচার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালে নোমান, উত্তর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, জামায়াত নেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মোঃ উল্লাহ, ডাক্তার আবু নাসের, এসি কোতোয়ালি মো. মাহফুজসহ গন্যমান্য রাজনৈতিক ব্যক্তি, মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

একাত্তর টেলিভিশন, চট্টগ্রামের পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিনিয়র সাংবাদিক ও একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬