|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:২২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ এপ্রিল ২০২৫ ০২:১৬ অপরাহ্ণ

ভ্যাটিকানে পোপকে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস


ভ্যাটিকানে পোপকে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস


অনলাইন ডেস্ক:-

 

প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার তিনি সেখানে উপস্থিত হন। আজ শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এর আগে মরহুম পোপের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হয়, যেখানে বিশ্বনেতারা ও বিশিষ্টজনরা শ্রদ্ধা নিবেদন করছেন।
 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোপ ফ্রান্সিস অধ্যাপক ইউনূসের কাজের একজন নিবিড় ভক্ত ছিলেন। বিশেষ করে বিশ্বব্যাপী প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের নিরলস প্রচেষ্টা এবং তাঁর 'তিন শূন্য' (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ) দর্শনের প্রতি পোপ ফ্রান্সিসের গভীর শ্রদ্ধা ছিল। এই লক্ষ্য বাস্তবায়নে অধ্যাপক ইউনূসের সঙ্গে যৌথভাবে ভ্যাটিকানে 'তিন শূন্য উদ্যোগ' চালু করেছিলেন পোপ।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬