ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বিবিরহাট এলাকার ‘হাসান টাওয়ার-১’ ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কারিম সৌদি আরব প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে সবার অগোচরে কারিম ভবনের ছাদে উঠে যায়। ধারণা করা হচ্ছে, ছাদের কিনারে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে। পরে দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে ভবনের নিচে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬