এস আলমের ঘনিষ্ঠ সহযোগী আনসারুল আলম চৌধুরী আটক
ঢাকা প্রেস নিউজ
বহুল আলোচিত ব্যবসায়ী এস আলমের ঘনিষ্ঠ সহযোগী আনসারুল আলম চৌধুরীকে দুবাই পালানোর সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে তিনি দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে উপস্থিত হলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে।
পুলিশ সূত্র জানায়, আনসারুল আলম চৌধুরীর বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে এক হাজার চারশত কোটি টাকা ঋণ গ্রহণ করে পরিশোধ না করার অভিযোগ রয়েছে। এ কারণে তিনি দেশত্যাগের চেষ্টা চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
উত্তর চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা আনসারুল আলম চৌধুরী সিভিল এভিয়েশন ও বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রাজনৈতিক সন্দেহভাজন তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন।
আটকের পর তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬