ঝিলপাড় বস্তিতে আগুনে ঘরবাড়ি ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি
রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৭ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, সোমবার দুপুর পৌনে ১টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। কীভাবে আগুন লেগেছে, এখনও তা জানা যায়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬