|
প্রিন্টের সময়কালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুন ২০২৫ ০৫:২৪ অপরাহ্ণ

ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ নেতা-কর্মী


ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ নেতা-কর্মী


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

রাজধানীর ধোলাইপাড়ে আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল থেকে তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে ডেলটা হাসপাতালের সামনে এই মিছিল হয়।
 

রোববার (১ জুন) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ-উর-রহমান মাসুম (৪৮), কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর (৩১) এবং ইদ্রিস আলী ঈশান (২২)।
 

পুলিশ জানায়, সরকারবিরোধী উদ্দেশ্যে ডেলটা হাসপাতালের সামনে আকস্মিকভাবে মিছিল করে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কিছু সদস্য। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করে, বাকিরা পালিয়ে যায়।
 

শ্যামপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় সুনির্দিষ্ট অভিযোগে একাধিক মামলা রয়েছে। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টায় লিপ্ত ছিল।
 

গ্রেপ্তারদের বিরুদ্ধে শ্যামপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬