দুই পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্ত
ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ পুলিশের দুই কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ নুর আলম এবং সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন।
রোববার (১৯ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে তাদের বরখাস্তের দুটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। সিনিয়র সচিব নাসিমুল গণি এই দুটি প্রজ্ঞাপনে সই করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুর আলমকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (১) ধারার অধীনে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে। তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হবে, এবং এই সময়কালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুনকেও একই আইনের অধীনে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হবে, এবং তিনি খোরপোশ ভাতা পাবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬