|
প্রিন্টের সময়কালঃ ১০ আগu ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ এপ্রিল ২০২৩ ০৩:২৪ অপরাহ্ণ

মার্কিন সংস্থায় চাকরির সুযোগ, বেতন লাখের বেশি


মার্কিন সংস্থায় চাকরির সুযোগ, বেতন লাখের বেশি


যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট-থ্রি
পদসংখ্যা: ১
যোগ্যতা: নৃবিজ্ঞান/পাবলিক হেলথ/পরিসংখ্যান বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাঠপর্যায়ে গবেষণা ও গবেষক দলে সমন্বয়কের ভূমিকায় তিন বছরের বেশি সময় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। কোয়ালিটেটিভ ও কোয়ানটিটেটিভ রিসার্চে অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, কোয়ালিটেটিভ প্যাকেজ ও স্ট্যাটিসটিক্যাল কম্পিউটার প্যাকেজের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। রোহিঙ্গা ভাষা জানা থাকলে ভালো। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল: কক্সবাজার
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: মাসিক বেতন ১,০৮,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কভার লেটার, দুটি প্রফেশনাল রেফারেন্সসহ সিভি ipasbangladesh@ipas.org এই ঠিকানায় ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৩


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬