বিশেষ ক্ষমতা আইনের মামলায় আঃলীগ নেতা ও আইনজীবী কারাগারে
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার সকালে শহরের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
আমজাদ হোসেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় তিনি তদন্তে প্রাপ্ত আসামি।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) নওসাদ আলী বলেন, ‘গ্রেপ্তার আমজাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। আদালত বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন। একই সঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬