|
প্রিন্টের সময়কালঃ ০৫ মে ২০২৬ ০৮:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ মে ২০২৬ ০১:১৯ অপরাহ্ণ

নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ


নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নতুন সদস্য হিসেবে গেজেটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক ও জামায়াত জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম।

সোমবার নির্বাচন কমিশন এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে তার নির্বাচনকে বৈধতা দেয়। এর আগে রিটার্নিং কর্মকর্তা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন এবং কমিশন সেই সিদ্ধান্ত অনুমোদন করে।

সংরক্ষিত নারী আসন মোট ৫০টি হলেও এবার ৪৯ জন সদস্য ইতোমধ্যে শপথ নিয়েছেন। বাকি একটি আসন ঘিরেই এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হলো।

জানা যায়, জামায়াত জোটের জন্য বরাদ্দ ১৩টি নারী আসনের বিপরীতে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়, আর আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন শুরুতে নির্ধারিত সময়সীমা অতিক্রমের কারণে গ্রহণ করা হয়নি। পরবর্তীতে আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র গ্রহণ করা হলে বাছাইয়ে তা বৈধতা পায়।

এর ফলে সব আইনি প্রক্রিয়া শেষে তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এখন সংসদ সচিবালয় তার শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানা গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬