রাজিবপুরে ১,৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চর রাজিবপুর থানা পুলিশের একটি বিশেষ টিম বৃহস্পতিবার রাজিবপুর সদর ইউনিয়নের দক্ষিণ মরিচাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ইয়াবার বড় একটি চালানসহ শাহ আলম (২৭) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তার শাহ আলম উপজেলার পাথরের চর পশ্চিম গোয়াল কান্দা এলাকার মো. রফিকের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
চর রাজিবপুর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলোর বাজারমূল্য উল্লেখযোগ্য। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। রাজিবপুর উপজেলাকে মাদকমুক্ত করতে এবং মাদক সরবরাহকারী চক্রের নেটওয়ার্ক ভেঙে দিতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬