|
প্রিন্টের সময়কালঃ ০৫ এপ্রিল ২০২৬ ০৩:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ এপ্রিল ২০২৬ ০১:৪২ পূর্বাহ্ণ

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত মুরাদনগর গড়ার প্রত্যয়ে নতুন ওসি মাসরুরুল হক


মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত মুরাদনগর গড়ার প্রত্যয়ে নতুন ওসি মাসরুরুল হক


নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

কুমিল্লার মুরাদনগর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মাসরুরুল হক। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা মাসরুরুল হক ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। প্রায় দুই দশকের কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন থানা ও ইউনিটে দায়িত্ব পালন করে পেশাগত দক্ষতার পরিচয় দিয়েছেন। সর্বশেষ তিনি রাঙ্গামাটির বিলাইছড়ি থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

নবাগত ওসিকে ঘিরে মুরাদনগর এলাকায় সাধারণ মানুষের মধ্যে আশাবাদ দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাবেন। বিশেষ করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং দমনে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশা করছেন। একই সঙ্গে সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে।

 

সুধীজনরা মনে করছেন, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে ওসি মাসরুরুল হক থানার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবেন, যা এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

দায়িত্ব গ্রহণের পর ওসি মাসরুরুল হক বলেন, “মুরাদনগর থানা এলাকাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংমুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে এলাকাবাসীর আন্তরিক সহায়তা কামনা করছি।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬