|
প্রিন্টের সময়কালঃ ০১ অক্টোবর ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৫ ০৩:৫০ অপরাহ্ণ

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার


বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
 

পোস্টে বলা হয়, "মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় যে কেউ অর্থসাহায্য পাঠাতে পারেন। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান পাঠিয়ে এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।"
 

সেই সঙ্গে অনুদান প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যাংক তথ্যও প্রকাশ করা হয়েছে।
হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল
হিসাব নম্বর: ০১০৭৩৩০০৪০৯৩
ব্যাংক: সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেট শাখা।

 

আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এই ব্যাংক হিসাবের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬